ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

রাজশাহী-৩ আসনে মিলনকে মনোনয়ন দেওয়ায় বিএনপির আনন্দ মিছিল

এম এম মামুন, রাজশাহীঃ
  • আপডেট সময় : ০২:৩৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ২৯৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী-৩ আসনে মিলনকে মনোনয়ন দেওয়ায় বিএনপির আনন্দ মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে অ্যাডভোকেট শফিকুল হক মিলন-এর নাম ঘোষণার পর উচ্ছ্বাসে ফেটে পড়েছেন স্থানীয় নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে মাঠে থাকা এ জনপ্রিয় নেতাকে মনোনয়ন দেওয়ায় এলাকায় বইছে আনন্দের জোয়ার।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে মহানগর বিএনপি ও পবা-মোহনপুর উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর বাটার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে মালোপাড়া, সোনাদিঘী মোড়, মনি চত্বর, সাহেববাজার জিরোপয়েন্ট ও গণকপাড়া ঘুরে আবার বাটার মোড়ে এসে শেষ হয়।

মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন। শফিকুল হক মিলনের পক্ষে স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।

সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী-২ (সদর) আসনের জন্য মিজানুর রহমান মিনুকে ও রাজশাহী-৩ আসনের জন্য শফিকুল হক মিলনকে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু বলেন, “অ্যাড. শফিকুল হক মিলন হচ্ছেন ত্যাগী, যোগ্য ও জনবান্ধব নেতা। তিনি আন্দোলন-সংগ্রামের একনিষ্ঠ সৈনিক। তাকে মনোনীত করে কেন্দ্রীয় নেতৃত্ব জনগণের প্রত্যাশাকে মূল্যায়ন করেছে। রাজশাহী-৩ আসনের জনগণ এখন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ।”

প্রধান বক্তা মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট বলেন, “মিলন ভাই পবা-মোহনপুরের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি ৪০ বছরের রাজনৈতিক জীবনে তিলে তিলে গড়ে উঠেছেন। তাকে মনোনয়ন দিয়ে তারেক রহমান জনগণের দাবিকে মর্যাদা দিয়েছেন।”

তিনি আরও বলেন, “রাজশাহী-৩ আসনে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বিভাজনের রাজনীতি করতে চায়, কিন্তু জনগণ এখন সচেতন। আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।”

বক্তারা ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। যারা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করছে, তাদের রাজশাহীর মাটিতে ঠাঁই হবে না।”

সভাপতিত্ব করেন মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী আনসার।
এসময় উপস্থিত ছিলেন—স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলার সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, যুবদল রাজশাহী জেলার সাবেক সভাপতি মোজাদ্দেক জামানি সুমন ও বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী-৩ আসনে মিলনকে মনোনয়ন দেওয়ায় বিএনপির আনন্দ মিছিল

আপডেট সময় : ০২:৩৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫