ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

নাটোরের গুরুদাসপুরে ছাত্রী ধ’র্ষ’ণের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ১০:২১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ৩৩২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের গুরুদাসপুরে ছাত্রী ধ’র্ষ’ণের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরের গুরুদাসপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ছাত্রী অপহরণের দায়ে আরও ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

রায় ঘোষণার পর আদালত থেকে বের হওয়ার সময় ফিরোজ আহমেদ রায়ের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “মামলাটি সঠিক নয়, আমি ন্যায়বিচার পাইনি।”

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বেশি নম্বর দেওয়ার প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করেন প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ। পরে রাজশাহীর এক আত্মীয়ের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন তিনি। পরদিন ওই ছাত্রীকে নাটোরের গুরুদাসপুর উপজেলার একটি এলাকা থেকে উদ্ধার করা হয়।

পরে ভুক্তভোগী ছাত্রীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় শিক্ষক ফিরোজ আহমেদসহ তিনজনকে আসামি করা হয়। তদন্ত শেষে পুলিশ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ গঠনের সময় দুজনকে অব্যাহতি দেওয়া হয় এবং দ্রুত বিচারের জন্য মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুন্সী আবুল কালাম আজাদ বলেন, “আদালত সমস্ত তথ্য ও প্রমাণ যাচাই করে রায় ঘোষণা করেছেন। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরের গুরুদাসপুরে ছাত্রী ধ’র্ষ’ণের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ১০:২১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫