ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের তিন মাসের কারাদণ্ড সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: রাজশাহীতে আইন উপদেষ্টা আসিফ নজরুল

এম এম মামুন, রাজশাহী
  • আপডেট সময় : ০৮:৩১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ২৩৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: রাজশাহীতে আইন উপদেষ্টা আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে সম্পূর্ণ বদ্ধপরিকর। রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার, সরকার তা করবে।”

ড. আসিফ নজরুল আরও বলেন, “রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করতে গিয়ে কিংবা আমাদের মতো উপদেষ্টাদের ওপর চাপ প্রয়োগ করতে নানা বক্তব্য দেয়। এসব বক্তব্যের কিছু হয়তো সত্যি থাকে, আবার কিছু নির্বাচনের বিষয়ে জনমনে অযথা শঙ্কা তৈরি করে।”

তিনি আরও উল্লেখ করেন, “১৬–১৭ বছর নির্বাচনের অভাবে মানুষের মধ্যে কিছুটা শঙ্কা থাকাটাই স্বাভাবিক। প্রায় পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি—তাই তাদের কাছে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের অপেক্ষায় আছে।”

জামিন প্রসঙ্গে তিনি বলেন, “জামিন দেওয়া কেবল বিচারকের উপর নির্ভর করে না; পুলিশের রিপোর্টের ওপরও অনেক কিছু নির্ভর করে। ভিডিও ফুটেজ বা কণ্ঠ প্রমাণ থাকলে সেটা ব্যতিক্রম হয়। যেখানে জামিন পাওয়ার যোগ্যতা আছে, সেখানে জামিন মিলবেই; তবে যারা জামিন পেয়ে আবারও একই ধরনের অপরাধে যুক্ত হয় বা নিষিদ্ধ সংগঠনের হয়ে কাজ করে, তাদের বিষয়ে আমরা উদ্বিগ্ন।”

আদালত সংস্কার প্রসঙ্গে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “একজন বিচারকের জায়গায় তিনজন বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে মামলার চাপ কমে। আদালত সংস্কারে আমরা নানা পদক্ষেপ নিচ্ছি—এর সুফল জনগণ অচিরেই পাবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: রাজশাহীতে আইন উপদেষ্টা আসিফ নজরুল

আপডেট সময় : ০৮:৩১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫