রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
- আপডেট সময় : ০৩:১৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৩৫৯ বার পড়া হয়েছে

রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
রাণীনগর-আবাদপুকুর সড়কে দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন হোসেন
নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্লিয়ারের সঙ্গে ধাক্কা লেগে রিপন হোসেন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে রাণীনগর-আবাদপুকুর সড়কের খাঁনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন হোসেন উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া সরদারপাড়া গ্রামের দুলু সরদারের ছেলে।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে ব্যক্তিগত কাজে রিপন হোসেন বাড়ি থেকে রাণীনগর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে খাঁনপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলটি স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের প্লিয়ারের সঙ্গে ধাক্কা খায়, এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা করা হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




















