ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পুনর্বহালের দাবিতে রাবিতে মানববন্ধন

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৫:০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ২৮২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পুনর্বহালের দাবিতে রাবিতে মানববন্ধন 

প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সংগীত বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগীত বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সংগীত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষা বলেন, “প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহারের প্রতিবাদে আমরা আজ রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা একযোগে মাঠে নেমেছি। শিশুদের মনন ও মেধা বিকাশের জন্য প্রাথমিক শিক্ষায় সংগীত শিক্ষা অপরিহার্য।”

তিনি আরও জানান, “আমরা প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ পুনর্বহালের দাবিতে উপাচার্যের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করব।”

সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক সায়লা তাসমিন বলেন, “সংগীত শিক্ষক পদটি যখন থেকে সৃষ্টি হয়েছে, তখন থেকেই বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখে আসছি। আমাদের সংগীত বিভাগের শিক্ষার্থীরা শুধু সংগীত নয়, বিভিন্ন পেশায়ও নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। সংগীত মানুষের সংবেদনশীলতা, মননশীলতা ও সৃজনশীলতাকে বিকশিত করে।”

তিনি আরও বলেন, “প্রাথমিক শিক্ষায় সংগীত শিক্ষক পুনর্বহাল হলে শিশুরা ছোটবেলা থেকেই সংগীত চর্চার সুযোগ পাবে, যা তাদের মানবিকতা, সৌন্দর্যবোধ ও সৃজনশীলতা গড়ে তুলবে। সংগীতই পারে আমাদের নতুন প্রজন্মকে শৃঙ্খলিত, সংবেদনশীল ও সংস্কৃতিমনস্ক মানুষ হিসেবে গড়ে তুলতে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পুনর্বহালের দাবিতে রাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫