ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় ৫৮ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৪৫ হাজার টাকা রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০ গাছের চারা বিতরণ পঞ্চগড়ে প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, শিশুদের সঙ্গে কাটালেন সময় রাণীশংকৈলে তরুণদের দক্ষতা উন্নয়নে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম বগুড়ার শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সামাজিক নিরাপত্তার সুবিধা পেতে প্রকৃত যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে- পুতুল লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড পঞ্চগড়ে এমপি-প্রতিমন্ত্রীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ রামেকে ডেঙ্গুতে তরুণের মৃত্যু, একদিনে ভর্তি ২১ ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে সামনে আসেন- মন্ত্রী জাহিদ

বাগাতিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পুতুলের মনোনয়ন বাতিলের দাবি

ফজলুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৪:১৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৩২৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পুতুলের মনোনয়ন বাতিলের দাবি

নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন বাতিল করে কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুকে মনোনয়ন আহবান জানিয়েছেন টিপুর সমর্থকরা।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার বিহারকোল বাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক সংক্ষিপ্ত পথসভায় এই দাবি জানান বক্তারা। এর আগে উপজেলার লক্ষ্মণহাটী মোড় থেকে প্রায় ৮০০টি মোটরসাইকেলের একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার প্রদক্ষিণ করে বিহারকোল বাজারের রাস্তার মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

Collected

উপজেলা বিএনপির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির সাবেক অবসরপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক দয়ারামপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন, সাবেক পৌর বিএনপির আহবায়ক শামীম সরকার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হানিফুর রহমান, যুগ্ন আহবায়ক সোসেল রানা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক স্বাধীন, যুগ্ন আহবায়ক শাওন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ফাইনাল মনোনয়ন ঘোষণার আগে যদি ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সংসদীয় আসনে ফারজানা শারমিন পুতুলের পরিবর্তে তাইফুল ইসলাম টিপুকে মনোনয়ন না দেওয়া হয়, তাহলে বিএনপি এই আসন হারাবে এবং সংগঠন ভাঙনের মুখে পড়বে।

তারা আরও বলেন, তাইফুল ইসলাম টিপু একজন ত্যাগী ও পরিশ্রমী নেতা, যিনি দলের সংকটে পাশে ছিলেন। তাকে উপেক্ষা করে অন্য কাউকে প্রার্থী করা হলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে।

বক্তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পুতুলের মনোনয়ন বাতিল করে তাইফুল ইসলাম টিপুকে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পুতুলের মনোনয়ন বাতিলের দাবি

আপডেট সময় : ০৪:১৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫