মান্দায় বাড়ির আঙিনা থেকে ছয়টি গাঁজার গাছ উদ্ধার, যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৪২৭ বার পড়া হয়েছে

মান্দায় বাড়ির আঙিনা থেকে ছয়টি গাঁজার গাছ উদ্ধার, যুবক গ্রেপ্তার
বসতবাড়িতেই গাঁজা চাষ করছিলেন যুবক স্বপন, পুলিশের অভিযানে ২৫ কেজি গাঁজা জব্দ
নওগাঁর মান্দায় বসতবাড়িতে গাঁজা চাষের অভিযোগে স্বপন হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে ছয়টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গ্রেপ্তার স্বপন হোসেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই পশ্চিমপাড়া গ্রামের হারুনুর রশীদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) সুজন খানের নেতৃত্বে একটি দল স্বপনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতবাড়ির আঙিনা থেকে ছয়টি গাঁজার গাছ উদ্ধার করা হয়, যেগুলোর মোট ওজন প্রায় ২৫ কেজি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, “স্বপন হোসেন দীর্ঘদিন ধরে নিজ আঙিনায় গাঁজা চাষ করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
উদ্ধার করা গাঁজাগাছগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানানো হয়।




















