নাটোরের বড়াইগ্রামে আদিবাসী হত্যা দিবস পালিত
সাঁওতাল হত্যা মামলার বিচার, ভূমি রক্ষা ও সাংবিধানিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন
নাটোরের বড়াইগ্রামে পালিত হয়েছে আদিবাসী হত্যা দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বনপাড়া বাইপাস চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে কেন্দ্রীয় আদিবাসী যুব পরিষদ।
মানববন্ধনে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে সাঁওতাল জাতিগোষ্ঠীর তিন আদিবাসী হত্যার বিচার, ভূমি রক্ষা এবং আদিবাসীদের জীবনের নিরাপত্তার দাবিতে নানা শ্লোগান দেওয়া হয়।
কেন্দ্রীয় আদিবাসী যুব পরিষদের সভাপতি যাদু কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা মুন্ডা কালিদাস রায়, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি নরেশ চন্দ্র উঁরাও, সাধারণ সম্পাদক প্রদীপ লাকড়া, কেন্দ্রীয় সদস্য বুদুরাম মাল পাহাড়িয়া, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্যামলাল তেলী, বড়াইগ্রাম উপজেলা আহ্বায়ক উত্তম কুমার দাস, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর সদর উপজেলা আহ্বায়ক বাবুল পাহান, বড়াইগ্রাম উপজেলা সাধারণ সম্পাদক মোহন বাগদী, সদস্য দিপংকর এক্কা প্রমুখ।
বক্তারা বলেন, গাইবান্ধার বাগদাফার্মে পুলিশের গুলিতে শহীদ তিন আদিবাসী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। তারা আরও বলেন, আদিবাসীদের ভূমি দখল ও নিপীড়নের ঘটনায় রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন ও একটি স্বতন্ত্র মন্ত্রণালয় গঠনেরও দাবি জানান তারা।
উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-বাগদাফার্ম এলাকায় পুলিশের গুলিতে তিনজন সাঁওতাল আদিবাসী নিহত হন। সেই ঘটনার পর থেকে দিনটি ‘আদিবাসী হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.