ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়ে দুই ষাঁড়ের মৃত্যু, ক্ষতি ৩ লাখ টাকা রাণীশংকৈলে নারী ফুটবলারদের জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার রাণীশংকৈলে ইএসডিওর বিনামূল্যে চক্ষুসেবা, অসহায় মানুষের চোখে ফিরছে আলো দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন মান্দার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত

গোদাগাড়ীতে প্রে-মিকাকে দেখতে গিয়ে খু’ন: মূল আসামি কলিম র‌্যাবের হাতে গ্রেপ্তার

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ২৯৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে প্রে-মিকাকে দেখতে গিয়ে খু’ন: মূল আসামি কলিম র‌্যাবের হাতে গ্রেপ্তার

কিশোর শিহাব শেখ হত্যাকাণ্ডে এজাহারনামীয় পলাতক আসামিকে রাজাবাড়ী হাট থেকে আটক করেছে র‌্যাব-৫

রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে খুন হওয়া কিশোর শিহাব শেখ হত্যাকাণ্ডের মূল আসামি কলিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। র‌্যাব জানায়, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাজাবাড়ী হাট এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ৮নং আসামি হাজিবান্দুড়িয়া গ্রামের কাজিমুদ্দিনের ছেলে মো. কলিম (৩২) কে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সূত্রে জানা যায়, নিহত কিশোর শিহাব শেখের (১৭) সঙ্গে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ১৪ বছরের এক নাবালিকা মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকার সঙ্গে দেখা করতে গত ২০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিহাব দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়।

রাত ৮টার দিকে তারা হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা আটজন এজাহারনামীয় ও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি শিহাবের পথরোধ করে। এরপর লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে প্রাণ বাঁচাতে শিহাব পাশের পুকুরে লাফ দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর দুপুরে শিহাব মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। র‌্যাব ঘটনার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি কলিমকে গ্রেপ্তার করে র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি দল।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। সংস্থাটি আরও জানায়, এই নির্মম হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে প্রে-মিকাকে দেখতে গিয়ে খু’ন: মূল আসামি কলিম র‌্যাবের হাতে গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫