ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই খুন, ঘটনায় ভাই–ভাতিজা গ্রেপ্তার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৭:৪৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ২৩২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই খুন, ঘটনায় ভাই–ভাতিজা গ্রেপ্তার

গোদাগাড়ীতে পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে হত্যা; ২২ দিন পর র‍্যাবের অভিযানে গ্রেপ্তার বড় ভাই ও ভাতিজা

রাজশাহীর গোদাগাড়ীতে পারিবারিক কলহের জেরে পর্বত রায় (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে প্রায় তিন সপ্তাহ পর তাঁর বড় ভাই সুকুমার রায় (৫০) ও ভাতিজা রবীন চন্দ্র রায় (২০)–কে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (২ নভেম্বর) ভোরে রাজশাহী নগরীর হারুপুর বাগানপাড়া এলাকা থেকে র‍্যাব-৫ এর একটি দল তাঁদের গ্রেপ্তার করে।

র‍্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার দুজনই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আইহাই রাহী গ্রামের বাসিন্দা। নিহত পর্বত রায় ছিলেন সুকুমার রায়ের ছোট ভাই।

র‍্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর পারিবারিক বিষয় নিয়ে পর্বত রায়ের সঙ্গে তাঁর মায়ের কথা কাটাকাটি হয়। এ সময় বড় ভাই সুকুমার রায় যুক্ত হলে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে গ্রামের চায়ের দোকানে বসে থাকা অবস্থায় পর্বত রায় সুকুমারকে লাঠি দিয়ে আঘাত করেন। তখন সুকুমারের ছেলে রবীন বাড়ি থেকে আরেকটি লাঠি এনে চাচা পর্বত রায়ের মাথায় সজোরে আঘাত করেন।

গুরুতর আহত পর্বত রায়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন (১২ অক্টোবর) সকালে তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে নিহতের স্ত্রী বাদী হয়ে রবীনকে প্রধান আসামি ও সুকুমারকে দ্বিতীয় আসামি করে গোদাগাড়ী থানায় হত্যা মামলা করেন।

ঘটনার পর থেকে বাবা–ছেলে পলাতক ছিলেন। র‍্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাঁদের অবস্থান শনাক্ত করে। র‍্যাব-৫ এর একটি দল কাশিয়াডাঙ্গা থানার হারুপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার দায় স্বীকার করেছেন। তাঁদের গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ এর উপপরিচালক মেজর আসিফ আল রাজেক বলেন, “ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন। দীর্ঘ নজরদারি ও গোয়েন্দা তৎপরতার পর ভোরে তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই খুন, ঘটনায় ভাই–ভাতিজা গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫