মান্দায় অসুস্থ নৈশ প্রহরীর পাশে মানবতার হাত বাড়ালেন আব্দুল মতিন মৃধা
ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যানের উদ্যোগে অসুস্থ রেজাউলের চিকিৎসা ব্যয়ভার গ্রহণ
নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের নৈশ প্রহরী রেজাউল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে গত পাঁচ দিন ধরে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিনের অসুস্থতায় তিনি এখন চরম অর্থকষ্টে ভুগছেন।
রেজাউল ইসলামের স্ত্রীও একই ইউনিয়ন পরিষদের পরিচ্ছন্নকর্মী। তিন মেয়ে নিয়ে তাদের পরিবারটি উপজেলার চককামদেব গ্রামের বাসিন্দা। স্বামী-স্ত্রী দুজনের সামান্য আয়ে পরিবারটি জীবিকা নির্বাহ করে আসছিলেন। তবে রেজাউলের অসুস্থতায় পরিবারটি এখন একেবারে অসহায় হয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থ রেজাউলের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকাবাসী ও অনলাইন ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক মানবিক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
এই অবস্থায় মানবতার দৃষ্টান্ত স্থাপন করে রেজাউল ইসলামের পাশে দাঁড়িয়েছেন ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সৌদি প্রবাসী আব্দুল মতিন মৃধা। তিনি অসুস্থ রেজাউলের চিকিৎসা চলাকালীন সময়ে প্রয়োজনীয় সব ওষুধ ও চিকিৎসা ব্যয়ের দায়িত্ব গ্রহণ করেছেন।
স্থানীয়রা বলেন, “আব্দুল মতিন মৃধার এই উদ্যোগ আমাদের সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।” তারা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.