ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়ে দুই ষাঁড়ের মৃত্যু, ক্ষতি ৩ লাখ টাকা রাণীশংকৈলে নারী ফুটবলারদের জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার রাণীশংকৈলে ইএসডিওর বিনামূল্যে চক্ষুসেবা, অসহায় মানুষের চোখে ফিরছে আলো দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন মান্দার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত

নলডাঙ্গায় চরমপন্থী নেতা আতাউরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৭৭৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় চরমপন্থী নেতা আতাউরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

নাটোরের নলডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতা, বিশৃঙ্খলা ও চরমপন্থা সৃষ্টির অভিযোগে চরমপন্থী নেতা আতাউর রহমানসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাত থেকে বুধবার (২২ অক্টোবর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বিকেলে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন- ২০২২ সালে আত্মসমর্পণকারী চরমপন্থী নেতা ও নলডাঙ্গার মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আতাউর রহমান, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুজন আরিন্দা, আওয়ামী লীগ কর্মী বাবুল হোসেন, যুবলীগ কর্মী রুহুল আলম এবং সোহাগ হোসেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, সম্প্রতি এলাকায় নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন চরমপন্থী নেতাসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে একে একে পাঁচজনকে আটক করা হয়। বিকেলে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় চরমপন্থী নেতা আতাউরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫