রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, বিজিবি’র কোম্পানি কমান্ডার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় মাদক, জুয়া, অনলাইন ক্যাসিনো, শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি বৃদ্ধি এবং সম্প্রতি বিদ্যালয়গুলোর চুরির ঘটনাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, “মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সমাজের প্রত্যেক নাগরিককেও আরও সচেতন হতে হবে।”
সভায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.