তেঁতুলিয়ায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: শিয়ালের ধাক্কায় প্রাণ গেল তৌসিফের
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেল চালানোর সময় সড়কে শিয়ালের ধাক্কায় দুর্ঘটনায় নিহত হয়েছেন তৌসিফ খান মুসা (২২) নামের এক যুবক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দুই বন্ধু শাহারিয়ার (২০) ও মনির হোসেন (২১)।
সোমবার (২০ অক্টোবর) রাতে তেঁতুলিয়া বাংলা বান্ধা মহাসড়কের বোয়ালমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৌসিফ খান মুসা তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া দরগাসিং গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু তেঁতুলিয়া বুড়াবুড়ি এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বোয়ালমারী এলাকায় মহাসড়কের ওপর হঠাৎ শিয়াল চলে এলে সেটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে তিনজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তৌসিফকে মৃত ঘোষণা করেন। আহত শাহারিয়ার ও মনিরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.