সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ
মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
- আপডেট সময় : ০১:৩১:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৪০১ বার পড়া হয়েছে

গোদাগাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ
রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (১৯ অক্টোবর ২০২৫) রাত ১১টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ সাহেবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল চলাকালে এই অভিযান পরিচালিত হয়।
সীমান্ত পিলার ৪৪/২-এস হতে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোদাগাড়ী উপজেলার আষাড়িয়াদহ ইউনিয়নের হনুমন্তনগর এলাকায় টহল দলটি মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করে।
বিজিবির ভাষ্যমতে, জব্দকৃত মদগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার ১০ টাকা। তবে ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।




















