সার না পেলে ইউএনও-কৃষি অফিস ঘেরাওয়ের ঘোষণা ঠাকুরগাঁওয়ের কৃষকের
খোলা বাজারে রাসায়নিক সারের তীব্র সংকটে বিপাকে পড়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা। টাকা নিয়ে ডিলারদের কাছে ঘুরেও সার না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নেমেছেন প্রান্তিক কৃষক ও খুচরা ব্যবসায়ীরা। তারা একত্র হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ব্যানারে ঘণ্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ডিলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বালিয়াডাঙ্গী উপজেলা সভাপতি সাবুল ইসলামসহ অনেকে। বক্তারা অভিযোগ করে বলেন, “চলতি মৌসুমে আলু, গম, ভুট্টাসহ বিভিন্ন ফসল উৎপাদনের মৌসুম চলছে। কিন্তু খোলা বাজারে সার না থাকায় কৃষকরা চরম বিপাকে। ডিলারদের কাছে যে পরিমাণ সার বরাদ্দ দেওয়া হতো, তা বন্ধ করে দেওয়ায় সংকট তৈরি হয়েছে।”
তারা আরও বলেন, “২০২৩ সালে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিআইসি ডিলারদের বরাদ্দ করা সারের মধ্যে ৬০ শতাংশ খুচরা ব্যবসায়ীদের দিতে হবে। এটি বাস্তবায়ন হলে সংকট দূর হবে এবং কৃষকরা সুবিধামতো খুচরা বিক্রেতাদের কাছ থেকে সার কিনতে পারবে। কিন্তু প্রজ্ঞাপন কার্যকর না হওয়ায় কৃষকরা আজ আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।”
বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অবিলম্বে খুচরা ব্যবসায়ী পর্যায়ে পর্যাপ্ত সার বরাদ্দ নিশ্চিত করতে হবে, নইলে আমরা ইউএনও ও কৃষি অফিস ঘেরাও করব।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.