পঞ্চগড়ে তিন লাখ ৬২ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে
পঞ্চগড়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৩ লাখ ৬২ হাজার ১৭৭ জন শিশুকে টাইফয়েডের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে মাসব্যাপী এ কর্মসূচি চলবে। এর মধ্যে প্রথম ১২ কার্যদিবস শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এবং পরবর্তী ৮ কার্যদিবস শিক্ষা প্রতিষ্ঠান-বহির্ভূত শিশুদের জন্য কমিউনিটি পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।
তিনি জানান, দূষিত খাবার ও পানির মাধ্যমে টাইফয়েড জীবাণু ছড়ায়। সঠিক সময়ে চিকিৎসা না হলে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা গ্রহণ।
ডা. মিজানুর রহমান বলেন, “এই টিকা সম্পর্কে সঠিক তথ্য শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। টিকা নিয়ে অপতথ্য ও গুজব ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও জানান, জেলার ১,৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৪৭ হাজার ২৫০ জন শিক্ষার্থীকে এবং শিক্ষা প্রতিষ্ঠান-বহির্ভূত ১ লাখ ১৪ হাজার ৯২৭ জন শিশুকে ১,০৬২টি টিকাদান কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
প্রেসব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. সিফাত জাহান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাফাত বিন শাহ, জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান লাবু, এবং জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.