চাচাত ভাইকে ফাঁসাতে ব্যর্থ, এবার ওসির বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা
জমি বিরোধে ব্যর্থ চক্রের অপচেষ্টা, বাগাতিপাড়ায় চাঞ্চল্য
নাটোরের বাগাতিপাড়া উপজেলার রামপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইকে ফাঁসাতে ব্যর্থ হয়ে থানার অফিসার ইনচার্জের (ওসি) বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালানোর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, রুস্তম আলী মিল্টন নামের এক ব্যক্তি তার চাচাতো ভাই কলেজ শিক্ষক সেলিম রেজার বিরুদ্ধে খড়ির ঘরে আগুন দেওয়ার অভিযোগ করেন। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা ঘটনাটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, “রুস্তম ও সেলিমের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আগুন লাগার ঘটনা সম্ভবত তাদের পারিবারিক দ্বন্দ্বেরই অংশ।”
সংরক্ষিত মহিলা সদস্য শীলা বলেন, “আগুন লাগার কোনো খবর আমি শুনিনি। এতে রহস্যজনক কিছু রয়েছে বলে মনে হয়।”
সেলিম রেজা জানান, “রুস্তম তার মায়ের দেখাশোনা করতেন না। তার মা আমার কাছে ১০ শতক জমি বিক্রি করেন। এরপর আমি ফসল করতে গেলে রুস্তম চাঁদা দাবি করে বাধা দেন। এরপরই বিরোধের সূত্রপাত। আগুনের ঘটনা সম্পূর্ণ মিথ্যা। পুলিশ তদন্তে অভিযোগ অসত্য প্রমাণিত হওয়ায় মামলা নেয়নি। এরপর রুস্তম ওসির বিরুদ্ধে ঘুষ দাবির মিথ্যা সংবাদ প্রচার করে।”
অভিযোগের বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। অন্যায় আবদার মেনে না নেওয়ায় একটি মহল আমার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে। আমি আইন অনুযায়ী দায়িত্ব পালন অব্যাহত রাখব।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.