পঞ্চগড়ে বাবার সাথে মাছ ধরতে গিয়ে কন্যা শিশুর মৃ-ত্যু!
পঞ্চগড়ে বাবার সাথে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তাসমিনা আকতার (৮) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার দরদরিয়া পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত তাসমিনা আকতার ওই এলাকার তমিজুলের মেয়ে ছিল। এ ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে তমিজুল বাড়ির পাশে পুকুরে জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় তার ৮ বছরের কন্যা শিশু তাসমিনাও যায়। তার বাবা তমিজুল ইসলাম। হঠাৎ বাবার অজান্তেই তাসমিনা পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। এসময় তমিজুলের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ওই পুকুর থেকে তাসমিনাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.