রাণীনগরে বৃদ্ধাকে ধ'র্ষণে'র অভিযোগ এক যুবকের বিরুদ্ধে
নওগাঁর রাণীনগরে গভীর রাতে ঘরে ঢুকে ৬৪ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে লিটন দেবনাথ (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার বৃদ্ধা নারী বাদি হয়ে রোববার রাতে রাণীনগর থানায় এ মামলা দায়ের করেন।
লিটন দেবনাথ উপজেলার ত্রিমোহনী এলাকার চকাদিন হিন্দুপাড়া গ্রামের দীনেশ চন্দ্র দেবনাথের ছেলে। গত ২ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে ধর্ষণের এই ঘটনাটি ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওইদিন রাতে বৃদ্ধা নারী তার ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে কৌশলে যুবক লিটন দেবনাথ ওই বৃদ্ধা নারীর ঘরে প্রবেশ করে। এরপর ওই বৃদ্ধা নারী তাকে চিনতে পারলে তার মুখের মধ্যে কাপড় গুজে দিয়ে যুবক লিটন দেবনাথ তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
দ্রুত ধর্ষণকারীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ওই বৃদ্ধা নারী বাদি হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য সোমবার নওগাঁতে পাঠানো হয়েছে। আর মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.