মান্দায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
নওগাঁর মান্দায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার সামসুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
বাশিস (বাংলাদেশ শিক্ষক সমিতি) মান্দা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন সরদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- বাশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম সোরয়ার স্বপন, মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর, মাদ্রাসা শিক্ষক সমিতির সহসভাপতি আব্দুল লতিফ, বাশিস মান্দা শাখার যুগ্ম আহবায়ক মাস্টার এনামুল হক, প্রধান শিক্ষক রেজাউল হক এবং আইয়ুব আলী।
আলোচনা সভায় শিক্ষকতার মর্যাদা ও জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা তুলে ধরা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.