মান্দায় চোলাই মদ বিরোধী অভিযান, ৫০০ লিটার মদ উদ্ধার ও ধ্বংস
নওগাঁর মান্দায় সাবাই বাজার মাদক নির্মূল কমিটির নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৫০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে তেঁতুলিয়া ইউনিয়নের চকসাবাই নিচপাড়া এলাকায় টানা তিন ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেহার বক্স, তার ছেলে তোতা, আলীমুদ্দিন ও তহিদুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মদ ও উপকরণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নিয়ে স্থানীয়দের সামনে প্রদর্শন করা হয়।
অভিযান চলাকালে মাদকদ্রব্যের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কাজে জড়াবে না বলে লিখিত মুচলেকা নেওয়া হয়। এরপর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উদ্ধারকৃত মদ ও উপকরণ ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. মখলেসুর রহমান কামরুল, সাবাই বাজার মাদক নির্মূল কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শতাধিক এলাকাবাসী।
স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদক নির্মূলে প্রশাসন ও সমাজের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.