রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে নির্মাণাধীন মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন
রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে নির্মাণাধীন মসজিদের প্রথম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান মসজিদের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন সোনাদিঘী মসজিদের পেশ ইমাম ক্বারী মামুন উর রশিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ এনডিসি, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান (পিপিএম বার), রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব মোছাঃ রুমানা আফরোজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুর রহমান, সুব্রত কুমার সরকার, নিলুফার ইয়াসমিন, এবিএম আসাদুজ্জামানসহ প্রশাসন ও রাসিকের অন্যান্য কর্মকর্তারা।
রাজশাহী সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের তথ্যমতে, কেন্দ্রীয় উদ্যান প্রাঙ্গণে অবস্থিত পুরাতন মসজিদটি নামাজের অনুপযোগী হয়ে পড়ায় সেখানে একটি দৃষ্টিনন্দন ও আধুনিক সুবিধাসম্পন্ন মসজিদ নির্মাণ করা হচ্ছে।
নির্মাণকাজ শেষ হলে উদ্যান প্রাঙ্গণে আগত দর্শনার্থী ও এলাকার মুসল্লীরা নামাজ আদায়ে সুবিধা পাবেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.