নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু!
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের সুজন কুমার কুন্ডু (৩০) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নাটোর-দয়রামপুর আঞ্চলিক সড়কের দিয়ারভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সুজন পুকুরে পড়ে যান। দুপুরে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহত সুজন কুমার কুন্ডু পেশায় ইলেকট্রনিক মেকানিক ছিলেন এবং ওয়ালিয়া বাজারের মতিউর রহমান মার্কেটে কাজ করতেন। তিনি সুনিল কুমার কুন্ডুর ছেলে।
নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান জানান, বুধবার তিনি নওগাঁর আত্রাই এলাকায় আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন এবং বৃহস্পতিবার সকালে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.