
বাগাতিপাড়ায় গলায় ফাঁ/স দিয়ে এক ব্যক্তির আ-ত্মহ-ত্যা
নাটোরের বাগাতিপাড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নরশেদ আলী (৫৫)। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নরশেদ আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং আর্থিক অনটনে ভুগছিলেন। পরিবারের সঙ্গে চলমান সমস্যার কারণেও তিনি মানসিক চাপে ছিলেন বলে এলাকাবাসী জানান।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, "আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
বিশেষজ্ঞরা বলছেন, শারীরিক বা মানসিক কষ্টে ভুগলেও আত্মহত্যা কোনো সমাধান নয়। মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.