রাজশাহীতে ক্রেতাদের মাঝে ফ্ল্যাট হস্তান্তর করলো সুকর্ণা ডেভেলপারস
রাজশাহী নগরীতে নির্ধারিত সময়ে বহুতল ভবন নির্মাণ করে ক্রেতাদের কাছে ফ্ল্যাট হস্তান্তরের ধারাবাহিকতা বজায় রেখেছে অন্যতম ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান সুকর্ণা ডেভেলপারস।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন হোসেনীগঞ্জ এলাকায় পদ্মা নদীর পাড়ে নবনির্মিত আধুনিক বহুতল ভবন “এস এস টাওয়ার” ক্রেতাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ১১ তলা বিশিষ্ট এই ভবনটি প্রতিষ্ঠানটির সপ্তম প্রকল্প হিসেবে সম্পন্ন হলো।
ফ্ল্যাট হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুকর্ণা ডেভেলপারসের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার তাজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালক শামিমুল ইসলাম মুন। এসময় উপস্থিত ছিলেন পরিচালক মোঃ আবদুল মান্নাফ মুন্না, খন্দকার ইস্তিয়াক আহমেদ, মোঃ ওয়াসিফ ইসলাম, খন্দকার তাওহীদ ইসলামসহ ল্যান্ড ওনার ও ফ্ল্যাট ক্রেতারা।
পরিচালক ওয়াসিফ ইসলাম জানান, প্রায় সাড়ে ৮ কাঠা জমির ওপর নির্মিত এস এস টাওয়ারে রয়েছে চারটি ইউনিট। ভবন নির্মাণে উন্নতমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, যা ভবনটিকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহনশীল করবে। ক্রেতাদের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তিন বছরের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হবে-প্রতিশ্রুতি অনুযায়ীই ভবনটি সময়মতো হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, সুকর্ণা ডেভেলপারস এখন পর্যন্ত ছয়টি প্রকল্প নির্ধারিত সময়ে ক্রেতাদের বুঝিয়ে দিয়েছে। সপ্তম প্রকল্প হিসেবে এস এস টাওয়ার হস্তান্তর হলো। বর্তমানে প্রতিষ্ঠানটির অধীনে আরও নয়টি বহুতল ভবনের কাজ চলমান রয়েছে, যা নির্ধারিত সময়েই শেষ করে ক্রেতাদের কাছে হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.