পঞ্চগড়ে যৌতুকের দাবিতে পুত্রবধুকে নির্যাতন, শ্বশুর-শাশুড়ি জেল হাজতে
পঞ্চগড়ে যৌতুকের দাবিতে পুত্রবধুকে নির্যাতনের মামলায় শ্বশুর-শাশুড়িকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পঞ্চগড়-১ আমলি আদালতের বিচারক এ আদেশ দেন।
আসামিরা হলেন সদর উপজেলার উত্তর জালাসী এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে ফয়েজ উদ্দিন (৪৫) ও তার স্ত্রী সামিমা আক্তার (৪০)। জানা গেছে, ফয়েজ উদ্দিন জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত।
মামলার এজাহারে বলা হয়, গত বছর প্রেমের সম্পর্ক থেকে আবু সারোয়ার সিজান ও মিঠাপুকুর এলাকার মাসুদ রানার মেয়ে মারিয়াম আক্তারের বিয়ে হয়। প্রথমে এ্যাফিডেভিট মুলে বিয়ে হলেও পরবর্তীতে কাজীর মাধ্যমে ৬ লাখ টাকা দেনমোহরে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।
এরপর যৌতুকের দাবিতে পরিবার থেকে চাপ বাড়তে থাকে। শুরুতে জামাইয়ের কর্মসংস্থানের জন্য ৪ লাখ টাকা দিলেও তা শেষ হয়ে গেলে আরও ১০ লাখ টাকা দাবি করে আসামিরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে মারিয়ামকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর শ্বশুর-শাশুড়ি ও স্বামী মিলে তাকে এলোপাতাড়ি মারধর করে ঘরে আটকে রাখে। পরে তার চাচা খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
বাদী পক্ষের আইনজীবী কামরুজ্জামান রাশেদ জানান, “এজাহারভুক্ত আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক অভিযোগের প্রমাণ থাকায় তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.