রাজশাহীতে উদ্ধারকৃত ৫৩ টি মোবাইল ফোন মালিকের কাছে হস্তান্তর
রাজশাহীতে হারিয়ে যাওয়ার ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১ টার সময় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে অতিরিক্ত পুলিশ সুপার, মো: শরিফুল ইসলাম উদ্ধারকৃত ৫৩ টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
রাজশাহী জেলার ৮ টি থানায় ফোন হারানো ৫৩ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল ৫৩ টি মোবাইল ফোন উদ্ধার করেন।
উল্লেখ্য, ৫৩ টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ৮ টি, স্যামস্যাং ৬ টি, শাওমি ১১ টি, রিয়েলমি ৭ টি, ইনফিনিক্স ৩ টি, আইটেল ২ টি, টেকনো ৩ টি, ওপ্পো ৭ টি, ওয়ালটন ১ টি, সেম্ফনি ৩ টি ও টিসিএল ব্র্যান্ডের ২টি। তাছাড়া বিকাশে ১১,০০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেওয়া হয়।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: শরিফুল ইসলাম বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে। হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ তাই অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.