বাগাতিপাড়ায় প্রথম স্ত্রীর পর দ্বিতীয় স্ত্রীর তালাকে যুবকের আ/ত্ম-হ/ত্যা!
নাটোরে বাগাতিপাড়ায় প্রথম স্ত্রীর পর দ্বিতীয় স্ত্রীর তালাকের খবরে রনি আহমেদ (২৭) নামের এক যুবক ফসলে দেওয়া তরল কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার জামনগর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রনি আহমেদ ওই গ্রামের মৃত শহিদুল ইসলামের একমাত্র সন্তান ছিল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রনির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
পরিবার ও স্থানীয়দের বরাৎ দিয়ে পুলিশ জানায়, নানাবিধ কারণে রনি আহমেদের স্বচ্ছল সংসার ধ্বংসের মুখে পড়ে। অভাব-অনটন ও ঋণের চাপে অতিষ্ঠ হয়ে পড়ে রনি আহমেদ। অশান্ত হয়ে পড়ে দাম্পত্য জীবনও। প্রায় এক বছর আগে রনি আহমেদের স্ত্রী তাঁকে ডিভোর্স দিয়ে একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। এরপর প্রায় ৬ মাস আগে রনি আহমেদ জামনগর ইউনিয়নের চাঁপাপুকুর এলাকায় দ্বিতীয় বিয়ে করে। কিন্তু সংসারে শান্তি ফিরে না আসায় সম্প্রতি দ্বিতীয় স্ত্রীও বাবার বাড়ি চলে যায় এবং পরে রনিকে তালাক দেয়। সোমবার দ্বিতীয় স্ত্রীর তালাকের খবর পেয়ে রনি মানসিকভাবে ভেঙে পড়ে এবং এদিন রাতে তার নিজ শয়ন কক্ষে আত্মহত্যার উদ্দেশ্যে ফসলে দেওয়া তরল কীটনাশক পানে করে। এ সময় পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে গুরুত্বর অসুস্থ অবস্থায় উদ্ধার করে রাজশাহীর পুঠিয়া হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে বাগাতিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশের প্রথমিক সুরতহাল রিপোর্ট শেষে লাশ থানায় আনা হয়। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ওসি আরো বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানাতে পারবেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.