মোহনপুরে সেনাবাহিনীর পিকআপে ট্রাকের ধা/ক্কা, আহত ১০
রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িই রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় সেনাবাহিনীর আট সদস্য, ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে উপজেলা সদর মোহনপুর মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর ক্যাম্প মোহনপুর কারিগরিতে অবস্থিত। রাতের টহল শেষে দুটি পিকআপ ক্যাম্পে প্রবেশ করছিল। এ সময় একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। ধাক্কার পর সেনাবাহিনীর পিকআপ ও ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
ওসি আরও জানান, দুর্ঘটনায় আহত আট সেনাসদস্য ও ট্রাকের হেলপারকে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে। আহত সেনাসদস্যদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি এখনও খাদে পড়ে আছে। সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার থানায় এলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.