রাজশাহী মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সাথে র্যাবের মতবিনিময়
রাজশাহী মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. পারভেজ। সোমবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার সময় র্যাব-৫ রাজশাহীর সদর দপ্তরে তিনি এ মতবিনিময় করেন।
এ সময় লেফটেন্যান্ট কর্নেল মো. পারভেজ বলেন, সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক অনিয়ম দুর্নীতি লেখনির মাধ্যমে উঠে আসে। সাংবাদিকদের তিনি বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কথা জানান। সেই সঙ্গে কোনো তথ্য পেলে যাচাই-বাছাই করে প্রকাশ করার অনুরোধ জানান।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, র্যাব -৫ সবসময় অপরাধ ও মাদক নিমূলে কাজ করে যাচ্ছে। র্যাব অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদা প্রস্তত রয়েছে। ভবিষ্যতেও অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। এ সময় র্যাব-৫ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.