রাণীনগরে ট্রেনে কা-টা পড়ে বৃদ্ধের মৃ/ত্যু
নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবু প্রামানিক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে রাণীনগর রেলস্টেশন এলাকায় রাজশাহী থেকে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত বাবু প্রামানিক নওগাঁ সদর উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের মৃত সোমসের প্রামানিকের ছেলে।
নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে রাণীনগর বাজারের উদ্দেশ্যে বেড়িয়ে আসেন বৃদ্ধ বাবু। সকাল সাড়ে ৮টার দিকে তিনি স্টেশন এলাকায় ঘোড়াফেরা করছিলেন। পৌনে ৯টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন রাণীনগর রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধ বাবু।
সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ বলেন, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাণীনগর রেলওয়ে স্টেশনে উত্তরপাশে আসলে বাবু নামে ওই বৃদ্ধ অসাবধানতাবসত রেললাইন পার হচ্ছিলেন। ট্রেন আসলেও স্থানীয়রা তাকে অনেকবার ডাকলেও তিনি কোন কর্নপাত করেননি। এতে ট্রেনের ধাক্কায় রেললাইনে কাটা পড়ে মারা যান তিনি। মরদহে উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের স্বজনরা মরদেহ নিয়ে গেছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.