ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযান, কোচিং সেন্টার থেকে অ/স্ত্র-বো/মা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ৩

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ১১:১৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ৫১৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযান, কোচিং সেন্টার থেকে অ/স্ত্র-বো/মা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ৩

রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযানে পরিচালকসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম। এর আগে শুক্রবার রাত দেড়টা থেকে ওই কোচিং সেন্টারে অভিযান শুরু হয়। এ সময় আটক হন মোন্তাসেবুল আলম আনিন্দো।তিনি একজন ইংরেজি শিক্ষক এবং ডক্টর ইংলিশ নামের কোচিং সেন্টারের মালিক। এছাড়াও রবিন ও ফয়সাল নামের আরও দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজশাহী সেনা ক্যাম্প ৪০ ইস্ট বেঙ্গলের (মেকানাইজড) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশীয় অস্ত্র, সাতটি বিদেশি ধারালো ডেগার, পাঁচটি উন্নতমানের ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, বিভিন্ন দেশি ও বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক বোমা তৈরির সরঞ্জামাদি, ছয়টি কম্পিউটার সেট, ৭ হাজার ৪৪৫ টাকা, বিভিন্ন দেশি-বিদেশি মদ এবং এগারোটি নাইট্রোজেন কার্টিজ উদ্ধার করা হয়েছে। এগুলো তাজা অবস্থায় থাকায় পরে বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক মোন্তাসেবুল আলম আনিন্দো রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের চাচাত ভাই। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অভিযানের কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটির মালিক শফিউল আলম (লাট্টু)। তিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি। তাঁর ছেলে মুনতাসির আলম (অনিন্দ্য) ডক্টর ইংলিশ কোচিং সেন্টার পরিচালক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযান, কোচিং সেন্টার থেকে অ/স্ত্র-বো/মা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ৩

আপডেট সময় : ১১:১৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫