ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

গুরুদাসপুরে ম/রা মুরগি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোবাইল কোর্টে জরিমানা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৬৩৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুরুদাসপুরে ম/রা মুরগি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোবাইল কোর্টে জরিমানা

নাটোরের গুরুদাসপুর উপজেলার বাণিজ্য নগরীর চাচঁকৈড় হাটে অবৈধ মরা মুরগি বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে প্রশাসন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন।

অভিযানে আইন অমান্য করার দায়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়। প্রসিকিউশন পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান, সহযোগিতায় ছিলেন গুরুদাসপুর থানা পুলিশের সদস্যরা।

জানা যায়, সিরাজগঞ্জের সলঙ্গা থানার উত্তর কালিকাপুর গ্রামের জহের হাজীর ছেলে আসমত আলী (৩৮) ও একই গ্রামের আবু সাঈদের ছেলে বাচ্চু (২৮) দীর্ঘদিন ধরে অবৈধভাবে মরা মুরগির মাংস কিনে বিভিন্ন হাটবাজারে বিক্রি করছিলেন।

অভিযুক্ত বাচ্চু দাবি করেন, “আমরা কাজি কোম্পানির মুরগির মাংস কিনে বিক্রি করি, আগে কোথাও এমন সমস্যায় পড়িনি।” তবে লাইসেন্স ও বৈধ কাগজপত্র না থাকায় মুরগির মাংসগুলো জব্দ করে উপস্থিত জনতার সামনে মাটিতে পুঁতে রাখা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুরুদাসপুরে ম/রা মুরগি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোবাইল কোর্টে জরিমানা

আপডেট সময় : ১১:১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫