ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত

নাটোর সুগার মিলের কারখানায় ডাকাতি, বিপুল পরিমাণ যন্ত্রপাতি লুট

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৪৬২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর সুগার মিলের কারখানায় ডাকাতি, বিপুল পরিমাণ যন্ত্রপাতি লুট

নাটোর সুগার মিলের কারখানায় নৈশ প্রহরীদের বেধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বিপুল পরিমাণ, লোহা তামা ও পিতলের যন্ত্রপাতি ট্রাক ভর্তি করে নিয়ে যায়। শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে এই ডাকাতির ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কি পরিমান মালামাল লুট হয়েছে তার সঠিক পরিমাণ জানাতে পারেনি মিল কতৃপক্ষ।

নাটোর সুগার মিলের ব্যাবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, গতকাল রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে রাত দেড়টার দিকে ২০/২৫ জনের একটি ডাকাত দল মিলের গেটে গিয়ে সেখানকার নৈশ প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে ভিতরে প্রবেশ করে। পরে মিলের ভিতরে থাকা আরো ৭ জন নৈশ প্রহরীকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে বেঁধে বয়লার রুমে আটকে রাখে। পরে ডাকাতরা মিলের বিভিন্ন স্থানে থাকা তামা, পিতল, লোহা ও সিলভারের দামি দামি যন্ত্রপাতি লুট করে ট্রাক ভর্তি করে নিয়ে চলে যায়। প্রায় তিন ঘন্টা ধরে ডাকাতরা তাদের কার্যক্রম চালায় মিলের ভিতর। পরে ভোরের দিকে একজন নৈশ প্রহরী কৌশলে তার বাঁধন খুলে মিলের হুইসেল বাজিয়ে দেয় এবং অন্য প্রহরীদের বাঁধন খুলে দিয়ে মসজিদের মাইক থেকে মাইকিং করে ডাকাতির ঘটনাটি জানান সবাইকে। খবর পেয়ে মিল কর্মকর্তা ও কর্মচারীরা মিলে এসে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে ৯০ লাখ টাকার অধিক মালামাল লুট হয়েছে বলে জানান মিল কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোর সুগার মিলের কারখানায় ডাকাতি, বিপুল পরিমাণ যন্ত্রপাতি লুট

আপডেট সময় : ০২:০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫