ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

বোদায় অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে যৌথবাহিনীর অভিযান, ৩৪ বস্তা সার জব্দ

মোঃ কামরুল ইসলাম কামু, প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৩৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৪৬৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোদায় অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে যৌথবাহিনীর অভিযান, ৩৪ বস্তা সার জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সুমন ট্রেডার্স নামের একটি সার ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২ আগস্ট) রাতে ময়দানদিঘী বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ-অর-রশিদ এবং বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী, সেনাবাহিনীর একটি দল এবং বোদা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিএডিসি অনুমোদিত ডিলার সুমন ইসলাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি ও পটাশ সার বিক্রি করেন। সরকার নির্ধারিত টিএসপির দাম ১৩৫০ টাকা এবং পটাশ দাম ১০০০ টাকা হলেও তিনি পাশ্ববর্তী বেংহারী ইউনিয়নের খুচরা বিক্রেতা আজিবুল ইসলামের কাছে টিএসপি ১৮০০ ও পটাশ ১১৮০ টাকায় বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিষয়টি প্রমাণিত হলে ৩২ বস্তা সার জব্দ করে অতিরিক্ত আদায়কৃত অর্থ ফেরত দেওয়া হয়। জব্দ করা সার বোদা উপজেলা কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে।

অভিযানের সময় ডিলার সুমন ইসলাম দোকানে উপস্থিত না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদের লিখিত আদেশে কৃষি বিভাগ বাদী হয়ে বোদা থানায় নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা দেওয়া হয়। এ ঘটনায় বোদা কৃষি বিভাগ মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ বলেন, ৩২ বস্তা সার জব্দ করে অতিরিক্ত অর্থ ফেরত দেয়া হয়েছে।অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কৃষি বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোদায় অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে যৌথবাহিনীর অভিযান, ৩৪ বস্তা সার জব্দ

আপডেট সময় : ০৭:৩৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫