রাণীশংকৈলে বৈদ্যুতিক তারে জড়িয়ে ৫ শিশু হাসপাতালে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ২ আগষ্ট শনিবার রাঙ্গাটুঙ্গি জঙ্গলবিলাস এলাকায় ১১হাজার বৈদ্যুতিক লাইনের তার ছিড়ে মাটিতে পড়ে, শিশুরা সেখানে খেলতে গেলে বিদ্যুৎ স্পর্শ হয়ে শখ লাগে শিশুদের।
এসময় স্থানীয় লোকজন শিশুদের দেখতে পেয়ে পল্লী বিদ্যুৎ অফিসকে খবর দেয় এবং শিশুদের উদ্ধার করে। রাণীশংকৈল হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে আশংকাজনক অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে, অপরজন ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। আহত শিশুরা হলেন হাটগাঁও গ্রামের ফারুকের পুত্র নীরব (১২) শফিকুল ইসলামের পুত্র কোরবান আলী (১৩) আবুল কালামের পুত্র আলিফ(১৩) আনোয়ারের পুত্র অভি(১৩)একরামুলের পুত্র আসিক (১৩)।
এপ্রসঙ্গে পল্লী বিদ্যুৎতের ডিজিএম এনামুল হক মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের বিদ্যুৎতের লাইন ফল্ট ছিল,চেক করতে গিয়ে শিশুরা বিদ্যুতায়িত হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.