ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

বাগাতিপাড়ায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৫৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ১০৩৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

নাটোরের বাগাতিপাড়ায় অভিযান চালিয়ে বড়াল নদ থেকে লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ ১৭টি চায়না দুয়ারি রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের জালালপুর ও বাঁশবাড়িয়া এলাকায় বড়াল নদে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য দপ্তররের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযানটি পরিচালনা করেন।

বাগাতিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পান উপজেলার জামনগর ইউনিয়নের জালালপুর ও বাঁশবাড়িয়া এলাকায় বড়াল নদে নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল পেতে মাছ নিধন করা হচ্ছে। এমন সংবাদে শুক্রবার ভোর ছয়টা থেকে অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান শেষে ইউএনও মারুফ আফজাল রাজন বলেন, বড়াল নদে পানি আসার সাথে সাথে কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ চায়না জাল দিয়ে দেশীয় মাছ নিধনের চেষ্টা করছে। যা দেশের মৎস্যসম্পদের জন্য হুমকি। দেশীয় মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

আপডেট সময় : ০৬:৫৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫