গম ক্ষেতে পড়ে ছিল প্রিন্টের শাড়িতে মোড়ানো নবজাতক
এস, ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
গম ক্ষেতে পড়ে ছিল প্রিন্টের শাড়িতে মোড়ানো নবজাতক। নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) সকালে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রাধাকান্তপুর হাকিমপীরের আস্তানার পূর্ব পাশের একটি গম ক্ষেতে জীবিত ছেলে নবজাতক প্রিন্টের শাড়ি দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। ওই নবজাতক বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, শুক্রবার (২৫ মার্চ) সকাল ৬টার দিকে দুড়দুড়িয়া ইউনিয়নের রামপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন প্রাতরাশ করার সময় হাকিমপীরের আস্তানার পূর্ব পাশের একটি গম ক্ষেতের মধ্যে প্রিন্টের শাড়ি দিয়ে মোড়ানো এক (ছেলে) নবজাতককে জীবিত অবস্থায় দেখতে পান। পরে নবজাতক শিশু টিকে তিনি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে পরিবারের লোকজন বাচ্চাটিকে নিয়ে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মোঃ খোরশেদ আলম রানা জানান, সকাল ৯টার দিকে দুড়দুড়িয়া এলাকায় পাওয়া একটি নবজাতক হাসপাতালে আনে স্থানীয়রা। আমার নবজাতককে পরীক্ষা করেছি, সে এখন সুস্থ ও সুন্দর আছে। তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে রাখা হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.