বাগাতিপাড়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে মানববন্ধন
নাটোরের বাগাতিপাড়ায় কিন্ডারগার্টেন স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবার স্মারক লিপি প্রদান করা হয়। উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৭ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ উল্লেখসহ একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে না।
তার ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১.৩০ টায় বাগাতিপাড়ার কিন্ডারগার্টেন এর শিক্ষক ও অভিভাবকদের নিয়ে বাগাতিপাড়া উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি ও বাগাতিপাড়া মডেল একাডেমির অধ্যক্ষ খন্দকার আব্দুল মুঈদ,বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি বাগাতিপাড়া শাখার সচিব ও বাগাতিপাড়া পৌর প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, আব্দুল গণি প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আব্দুল হালিম,দয়ারামপুর অরবিট কেজি স্কুলের অধ্যক্ষ বিরেন্দ্রনাথ, তমালতলা ইকরা ইসলামিক স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমান সহ অন্যান্য কেজি স্কুলের শিক্ষক/শিক্ষিকাসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।
[caption id="attachment_31421" align="aligncenter" width="300"]
Collected[/caption]
বক্তারা বলেন বৈষম্যহীণ বাংলাদেশ বির্নিমানে যেই জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ছাত্রজনতা শহীদ ও লক্ষ লক্ষ ছাত্রজনতা আহত হয়েছেন সেই জুলাই মাসেই শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য কোন ভাবেই মেনে নেওয়া যায়না। এই সরকার হচ্ছে জুলাই আন্দোলনের ফসল। প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া একটা বৃহৎ অংশ কিন্ডারগার্টেন স্কুলে পড়াশুনা করেন তাদেরকে বাদ দিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে সেটা হবে চরম বৈষম্য যা কোনভাবেই মেনে নেওয়া যায়না। কিন্ডার গার্টেন স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বাদ দিয়ে কোনভাবেই শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়। কিন্ডার গার্টেনে পড়ুয়া শিক্ষার্থীরা সহ অভিভাবক ও শিক্ষকরাও জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলো।
শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য দূর করার জন্য শিক্ষা উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন, বক্তারা অন্যথায় সারা বাংলাদেশের কিন্ডারগার্টেনে পড়ুয়া ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে কঠোর থেকে কঠোরতম আন্দোলন ডাক দিতে বাধ্য হবো বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তারা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.