রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ৩ মারা গেছেন। তাদের মধ্যে দুজন করোনা উপসর্গ এবং একজন করোনা নেগেটিভ সত্ত্বেও প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৯টা থেকে বুধবার (২৩ মার্চ) সকাল ৯টার মধ্যে হাসপাতালের আইসিইউতে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে রাজশাহীর একজন এবং কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। এ ছাড়া করোনা নেগেটিভ সত্ত্বেও শারীরিক নানা জটিলতায় মারা গেছেন আরেকজন।
তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তাদের মধ্যে দুজন পুরুষ। তাদের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজন নারী। তার বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
এদিকে ৩৪ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১২ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৪। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন একজন। সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন ৭ জন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে ভর্তি রয়েছেন ৪ জন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.