পঞ্চগড়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সড়কে অভিযান, চালককে জরিমানা, হর্ণ জব্দ
পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’’ এর আওতায় জেলা প্রশাসন, পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে সোমবার (৭ জুলাই) পঞ্চগড় জেলার সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া রোডস্থ পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ টি ট্রাক এর ড্রাইভারকে মোট দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী ৯টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
এছাড়া নির্মাণ সামগ্রী অনাবৃত অবস্থায় পরিবহণের মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে ১টি ট্রাককের ড্রাইভারকে এক হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়।
জেলা প্রশাসন, পঞ্চগড় এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান, মো: নাহিদ হাসান ও সুবীর সাহা অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
এসময় পুলিশের একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এ সময় বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টীকার সাঁটানো হয়। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.