বোদায় কেন্দ্রীয় ছাত্রদল নেতার ওপর হমালা, চার ছাত্রদল নেতা বহিষ্কার
পঞ্চগড়ের বোদায় কেন্দ্রীয় ছাত্রদল নেতার ওপর প্রকাশ্যে হামলার ঘটনায় ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। রবিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার সাকোয়া বাজার এলাকায় পঞ্চগড় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম মোজাহার হোসেনের কবর জিয়ারত করতে যান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজ। এসময় তার ওপর প্রকাশ্যে হামলা চালায় বোদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন সরকার, বোদা পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমন, সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আশিক এবং যুগ্ম আহ্বায়ক জসিম ইসলাম।
ওই হামলার ১৩ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিতে মাসুদ রানাকে এলোপাথারি মারধর করতে দেখা যায়।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান সেখান কার ডাক্তার। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ওই ঘটনার পরপরই ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে অভিযুক্ত চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ইতোমধ্যে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.