ঝিনাইগাতীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ
শেরপুরের ঝিনাইগাতীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন বিশেষ চাহিদাসম্পন্ন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৩টি হুইল চেয়ার ও ২টি শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হাতে হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
বিতরণ কার্যক্রমে উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজসহ সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.