ঝিনাইগাতীতে অটোরিক্সা-সিএনজি চালক শ্রমিক সমিতির নির্বাচন
শেরপুরের ঝিনাইগাতীতে অটোরিক্সা-সিএনজি চালক শ্রমিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯জুন) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহন। এতে ৪১১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, এই নির্বাচনে ৯ টি পদের বিপরীতে ২২ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করছেন,মো. বাদশা মিয়া, সহকারি নির্বাচন কমিশনার মো. শহিদুল ইসলাম। উপদেষ্টা হিসেবে পুরো নির্বাচন মনিটরিং করছেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো.শাহজাহান আকন্দ এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান।
উক্ত নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্ধি প্রার্থীরা হচ্ছেন, সভাপতি পদে- হাছান আলী বড় (চেয়ার), আমিনুল ইসলাম (দোয়াত কলম), রবিউল ইসলাম (মোটর সাইকেল), আল মতিন (সিএনজি)। সেক্রেটারি পদে আনোয়ার হোসেন (বাইসাইকেল), মহন মিয়া (আনারস), আনোয়ার হোসেন (চাকা)। সহ-সভাপতি পদে আমিনুল ইসলাম (টেলিভিশন), আনোয়ার হোসেন (মোবাইল), আলমগীর হোসেন (তলোয়ার)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলম মিয়া (চশমা), হামিদুল মিয়া (আপেল)। কোষাধ্যক্ষ পদে তাইজুল ইসলাম (মই), মিজানুর রহমান (কলসী)। সাংগঠনিক সম্পাদক পদে মনির মিয়া (ফুটবল), শমসের আলী ভুট্টু (কবুতর)। দপ্তর সম্পাদক পদে রুবেল মিয়া (গোলাপ ফুল), সুমন মিয়া (হেলিকপ্টার)। প্রচার সম্পাদক পদে বিল্লাল হোসেন (বাঘ), কামাল মিয়া (রিক্সা)। এছাড়া কার্যকরি সদস্য পদে খবির মিয়া (খেজুর গাছ), সাদ্দাম মিয়া (আম) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.