ঠাকুরগাঁও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন, পার্থ-সভাপতি, রোহান-সম্পাদক
ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। মঙ্গলবার (৩ জুন) ঠাকুরগাঁও প্রেসকাব হলরুমে সকাল ১১ টা থেকে চলে ভোটগ্রহণ। এতে নির্বাচন পরিচালনা প্যানেলে ছিলেন প্রবীন সাংবাদিক আলহাজ্ব মো: আব্দুল লতিফু, মনসুর আলী ও এ্যাড. আহসান হাবীব বুলবুল। নির্বাচনে মোট ২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে যমুনা টেলিভিশনের প্রতিনিধি পার্থ সারথী দাস সভাপতি ও মাইটিভির প্রতিনিধি রফিকুল ইসলাম রোহান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সকল পদের বিপরীতে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন, সভাপতি পদে যমুনা টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি পার্থ সারথী দাস, সাধারণ সম্পাদক পদে মাইটিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রোহান, সহ সভাপতি পদে ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি মো: সামসুজ্জুহা, সহ সাধারণ সম্পাদক পদে দীপ্ত টিভির প্রতিনিধি মাঈনুদ্দীন তালুকদার হিমেল, অর্থ সম্পাদক পদে মো: মামুনুর রশিদ মিন্টু, ক্রীড়া সম্পাদক পদে মো: মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক পদে মো: নাহিদ রেজা, নির্বাহী সদস্য পদে মো: আব্দুল লতিফ লিটু ও এমদাদুল ইসলাম ভুট্টো নির্বাচিত হন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.