বাগাতিপাড়ায় রাজন সমর্থকদের র্যালী ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নাটোরের বাগাতিপাড়ায় তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার ও ২৪ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে জাতীয়তাবাদী যুবদলের র্যালী ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত। শুক্রবার (২৩ মে) সন্ধ্যার আগে উপজেলার সদর ইউনিয়নের তমালতলা বাজারে সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল পুত্র ডাক্তার ইয়াসির আরশাদ রাজন সমর্থকদের আয়োজনে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি ওই বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে মাগরিবের নামাজ শেষে ওই বিদ্যালয়ের হলরুমে তারুণ্যের ভাবনা শীর্ষক সম্মেলন ও২৪ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বাগাতিপাড়া উপজেলা যুবদলের আহবায়ক হারুনর রশীদ দুলাল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনছার আলী মন্ডল ও ছাত্রদলের আহবায়ক সোহেল রানার নেতৃত্বে উক্ত র্যালি ও প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, নাটোর জেলা যুবদলের সহসভাপতি মোঃ মোস্তাফিজ রহমান স্বপন, দফতর সম্পাদক মোঃ আলমগীর শেখ, তথ্য ও গভেশোনা সম্পাদক এমএম রওশন, বাগাতিপাড়া উপজেলা সেচ্ছা সেবকদলের যগ্ন আহবায়ক মোঃ হাফিজুল ইসলাম, উপজেলা যুবদলের জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃ তারেক রহমান সহ বাগাতিপাড়া উপজেলা যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.