রাজশাহীতে নির্মাণ করা হচ্ছে দুদকের ছয়তলা ভবন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী বিভাগীয় ও জেলা কার্যালয়ের একটি ছয়তলা ভবন নির্মাণ করা হচ্ছে। রাজশাহী নগরীর কাজীহাটা রোডের দক্ষিণ পাশে, নির্বাচন অফিসের সংলগ্ন ১৬.৯৭ শতাংশ জমির ওপর নির্মাণাধীন এই ভবনটির প্লিন্থ এরিয়া ৪ হাজার ৬২৬ দশমিক ২০ বর্গফুট এবং মোট ফ্লোর এরিয়া ২৯ হাজার ১২১ দশমিক ২০ বর্গফুট। ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ৬৪ লাখ টাকা।প্রকল্পটির কার্যক্রম শুরু হয়েছে ২০২৪ সালের ১ এপ্রিল এবং নির্ধারিত সময় অনুযায়ী শেষ হবে ২০২৮ সালের ১ জুন।
সোমবার (১৯ মে) সকাল সোয়া ১০টায় রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই ভবন নির্মাণ প্রকল্প সংশ্লিষ্টদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভায় রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমীন।
সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার ফারজানা ইসলাম, দুর্নীতি দমন কমিশনের রাজশাহী বিভাগীয় পরিচালক মোহা. কামরুল আহসান এবং প্রকল্প পরিচালক মো. কামরুজ্জামান।
মতবিনিময় সভার শুরুতেই প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল ইসলাম।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.