ঠাকুরগাঁওয়ে শিল্প পণ্য বাণিজ্য মেলা উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে জাকজমকপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে শিল্প পণ্য বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়। মঙ্গলার রাতে পৌর শহরের সাধারণ পাঠাগার মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো: শরিফুল ইসলাম শরিফ।
ড্রীম ফ্যাশনের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, ঠাকুরগাঁও প্রেসকাব সভাপতি মনসুর আলী, ভারপ্রাপ্ত সভাপতি মো: লুৎফর রহমান মিঠু, আয়োজনকারী কর্তৃপক্ষের পক্ষে ড্রীম ফ্যাশনের প্রোপ্রাইটর নাবিলা তাবাসসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেলায় প্রায় ৬০-৭০ টি বিভিন্ন প্রকার স্টল বসেছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.