সমসায়িক বিষয় ও ভূ-রাজনৈকি ইস্যুতে পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি অধ্যাপক এমরান আল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান।
বক্তাগণ দেশের সমসাময়িক রাজনীতির পরিস্থিতি ও দলের করনীয় বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। সভায় জনাব নাজমুল হক প্রধান পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধের জেরে অমল চন্দ্রের বাসায় হামলা ভাংচুর ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান। জনাব প্রধান ভারতের কাশ্মীরের পেহেলগামে হামলার নিন্দা জানান, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনসহ অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষনার দাবী জানান। সভায় জেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি অধ্যাপক এমরান আল আমিন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সহসভাপতি সামুর কিবরিয়া প্রধান, সহসভাপতি নাজিমউদ্দীন, দপ্তর সম্পাদক মফিদার রহমান মন্টু, তেতুলিয়া উপজেলা সভাপতি জাহিদুল ইসলাম, আটোয়ারী সভাপতি আনছার আলী মিঠুনসহ জেলা উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আগামী মহান মে দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ১ মে ২০২৫ বিকাল ৩টায় বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা ও জাতীয় শ্রমিক জোটের যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করার সিদ্ধান্ত ও গৃহীত হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.